বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার ইনানীতে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার ইনানীতে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল তাকে থামার সংকেত প্রদান করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ১টি ব্যাগ ফেলে দ্রুত ঝাউবনে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর