বুধবার ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ক্লার্ক সমিতির দুই নেতাকে পদ থেকে অব্যাহতি

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 Wednesday, 4 March 2026

👁️ ১২ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা আইনজীবী অঙ্গনে নৈতিক স্কলনের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতি এডভোকেট ক্লার্ক সমিতি তাদের সভাপতি ফোরকান আহমদ খোকন (কার্ড নং-৪১৩) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছার হামিদ (কার্ড নং-৬৫৩)-কে পদ থেকে অব্যাহতি দিয়ে সদস্যপদ কার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

সমিতির জারি করা নোটিশে জানানো হয়, তাদের বিরুদ্ধে গঠনতন্ত্রবিরোধী ও নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও প্রাপ্ত ব্যাখ্যা সন্তোষজনক হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে পেশাগত শৃঙ্খলা ভঙ্গ, সাংগঠনিক নীতির অবমাননা এবং আচরণগত অনিয়ম—যা আইনজীবী সমাজের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

নোটিশে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কার্ড স্থগিত থাকবে এবং তিন কার্যদিবসের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনজীবী মহলের একাধিক সূত্র জানায়, বিষয়টি নিয়ে সমিতির ভেতরে দীর্ঘদিন ধরে চাপা অসন্তোষ ছিল। সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডকে কেন্দ্র করে তা প্রকাশ্যে আসে।

বিশ্লেষকদের মতে, আইন পেশা নৈতিকতা ও শৃঙ্খলার ওপর প্রতিষ্ঠিত। ফলে নেতৃত্ব পর্যায়ে এমন সিদ্ধান্ত সংগঠনের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।

এ ঘটনায় কক্সবাজারের আইন অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপ কী হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর