সরওয়ার কামাল,মহেশখালী :: বিশ্বব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মহেশখালী ডিজিটাল আইল্যান্ড সেন্টারের পাশে একটি অত্যাধুনিক পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়েছে।
৩রা মার্চ দুপুরে উদ্বোধন করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইমরান মাহমুদ ডালিম।
এসময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ, উপসহকারী প্রকৌশলী জুলকারনাইন মানিক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে নির্মিত এই আধুনিক সুবিধাটি নারী-পুরুষ পৃথক ব্যবস্থাসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পটি বিশ্ব ব্যাংক-এর অর্থায়নে বাস্তবায়িত হয় এবং পরবর্তীতে এটি মহেশখালী পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
এখন থেকে পৌরসভা কর্তৃপক্ষ এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, যথাযথ তদারকি ও পরিচর্যার মাধ্যমে এই পাবলিক টয়লেটটি দীর্ঘদিন জনসাধারণের উপকারে আসবে।













