সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল বর্জ্য পোড়ানো নিয়ে এলাকাজুড়ে দুর্গন্ধ

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৪২ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: ‎কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মেডিকেল বর্জ্য পোড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ উঠেছে, গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কার্যক্রমের ফলে হাসপাতালসংলগ্ন মেডিকেল গেইট এলাকার দোকানপাট, আশপাশের বসতবাড়ি এমনকি দূরবর্তী এলাকাতেও তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

‎‎স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে দোকান পরিচালনা করা যাচ্ছে না। অনেকেই শ্বাসকষ্ট ও অস্বস্তির কথা জানিয়েছেন।

তারা প্রশ্ন তুলেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কী পদ্ধতিতে এবং কতটা স্বাস্থ্যবিধি মেনে ধ্বংস করা হচ্ছে।

‎এলাকাবাসীর দাবি, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিষয়টি যথাযথভাবে তদারকি করা প্রয়োজন বলে তারা মনে করছেন।

উপজেলা প্রশাসনের নজরদারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা চেয়েছেন সচেতন মহল।

‎স্থানীয় সচেতন সাগরিক তানভির জানান,বুধবার সন্ধ্যা থেকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়ানোর গন্ধে ঘরে পর্যন্ত টিকা যাচ্ছে না।

তিনি বলেন , স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ কাজটা কি স্বাস্থ সচেতনভাবে করতেছে। নাকি ভারতের ভোপাল ট্রাজেডির মতো কিছু একটা হবে?

‎‎ব্যবসায়ী সোহেল বলেন, “গত রাত থেকেই ধোঁয়ার গন্ধ পাচ্ছি। বাসার ভেতরও টিকে থাকা মুশকিল হয়ে যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর