মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে কক্সবাজারে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন,যার কারণে ২৫ মার্চ ও ২৬ মার্চ জাতির জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক দুটি দিন।

এ লক্ষে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজারের পরিচালক (উপসচিব) মোঃ লুৎফুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আল মারুফ,অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না,বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজউদ্দীন বাহারী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী,সাধারণ সম্পাদক এস এম জাফর,কউক সচিব সানজিদা বেগম,জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু,জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনী,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ,রাত ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত (এক মিনিট) বিদ্যুৎ বন্ধ রেখে প্রতিকী ব্লাক আউটের মাধ্যমে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনি,সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,সকাল আটটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কুচকাওয়াজ,ডিসপ্লে,মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী,বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা,ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোকসজ্জা,ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর