সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ে সমিতির সভানেত্রী ও দলনেন্ত্রীদের ৩দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৫ই মার্চ সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয়ের আয়োজনে মহেশখালী উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও সহকারী প্রকল্প পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন- মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিম।
প্রধান অতিথি ছিলেন-উপ-পরিচালক মোঃ ইউনুস মিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মোঃ সালামত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সুদর্শন কান্তি দে।
প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষাণার্থী মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়।














