এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: পবিত্র ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। ঈদের অনাবিল উৎসবে যে যার যার মতন সাধ্যমতো নতুন জামা কাপড় কিনে থাকে।
আর কেনাকাটা শেষে পছন্দের জুতার কথা যেন কেউ ভুলেনা। তরুণেরা নিত্য নতুন ফ্যাশনের জুতা আর তরুণীরা ব্যস্ত কাপড় সাথে ম্যাচিংয়ে।
ঈদকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও বাজারের ডজনাধিক মার্কেট ও শো-রুমে নারী-পুরুষ ক্রেতাদের কেনাকাটার ভীড় যেন লক্ষনীয়।
ক্রেতারা জুতার দোকানে ছোটাছুটি করতে থাকেন। পছন্দনীয় জুতা মেলাতে।
৬ মার্চ (শুক্রবার) দুপুরে ঈদগাঁওয়ের শফি সুপার মার্কেটসহ বিভিন্ন জুতার দোকানে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের চিত্র চোখে পড়ে। পুরুষের চেয়ে নারীদের উপস্থিত খুব বেশি।
বাজারের নিউ মার্কেট,রহমানিয়া মার্কেট, বঙ্গ মার্কেট,পশ্চিমের গলি,জাপান মার্কেট, ইসলামীয়া শপিং কমপ্লেক্স এবং ছোট বড় ডজনাধিক মার্কেট ও শপিং মলে দেয়ালে সারি সারি টাঙানো রয়েছে রকমানী জুতার সমাহার। তবে জুতার দাম যেন ক্রেতাদের নাগালের বাহিরে। স্বাদ থাকলেও স্বাধ্য নেই এমন অবস্থা।
দোকানে ঢুকলে চোখে পড়ে জুতা সাজানো রয়েছে দেয়ালজুড়ে। কিছু জুতা চায়না আর চামড়া দিয়ে তৈরি করা। মান,টেকসই।
কিছু দোকানে জুতার দাম দরদার করে কিনতে পারলেও আর কিছু দোকানে বা শো-রুমে জুতার একদামে বিপাকে পড়েন গ্রাম থেকে আসা নারী-পুরুষ ক্রেতারা।
এই দোকানে জুতার সাথে লাগানো স্টিকারে একদাম লিখে দেয়। পছন্দ হলেও সেখানে দরদামের কোন সুযোগ রাখেনি বিক্রেতারা।
ক্রেতারা বলেছেন, ঈদ মানেই নতুন জুতা। পোশাক যেমনই হোক না কেন নতুন জুতা হতে হবে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত পছন্দের জুতা কিনতে ক্রেতারা।














