মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রামুতে ৫ লাখ জাল টাকাসহ সরঞ্জাম উদ্ধার : যুবক আটক

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামু উপজেলায় জাল টাকা তৈরির অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, কক্সবাজারের একটি টিম জনৈক বাবুল বড়ুয়ার বাড়িতে ভাড়া থাকা একটি কক্ষে অভিযান চালায়।

অভিযানকালে জাল টাকা তৈরি করার অভিযোগে মো: ইমরান (২৩) নামের এক যুবককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০০০ ও ৫০০ টাকার জাল নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকা এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত মো: ইমরান যশোর জেলার যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতার নাম লুৎফর রহমান ও মাতার নাম নার্গিস।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর