সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ঈদ মৌসুমে আতর-টুপি-সুরমার কদর,দামে স্বস্তি

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৭ মার্চ ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: পবিত্র ঈদুল ফিতর যতই ঘনিয়ে আসছে,ততই উৎসাহ আর উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। আর তরুন,যুবক,শিশুদের মাঝে এসব জিনিসের কদর বাড়ছে।

ঈদের দিন সকালে নতুন পাঞ্জাবি, টুপি পরে সুরমা ও আতর লাগিয়ে জায়নামাজ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবারের ন্যায় এবারও ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে যাবেন।

সে লক্ষে কক্সবাজারের ঈদগাঁও বাজারের পশ্চিম গলির আতর টুপি দোকানসহ চলমান মৌসুমে ভ্রাম্যমান ব্যবসায়ীদের কাছ থেকে নতুন জামাকাপড়ের পাশাপাশি সুরমা, আতর, টুপি ও জায়নামাজ কেনার হিড়িক পড়েন। কদর বেড়েছে এসবের।

দেখা যায়,দোকানে দোকানে নানা ডিজাইনের টুপি সারি সারি সাজানো। পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে পাথরের তসবিহ আতর ও সুরমা।

কোন কোন ক্রেতা এসবের দামদর করছেন। অনেকে করছেন না। কিনে নিচ্ছেন পছন্দের এসব জিনিস।

আরো দেখা যায়, আতর,টুপি ও সুরমার দোকানসমুহে ভীড় করছে ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়ন গ্রামীন জনপদের তরুন,যুবক ও শিশুরা।

টুপি বা আতর নিতে কেউ আসছে মা বাবার হাত ধরে,কেউবা ভাই বোনের হাত ধরে, আত্বীয় স্বজন দের সাথে এসে ঈদের নামাজের প্রয়োজনীয় জিনিস কিনছে।জায়নামাজ একেক দোকানে একেক দাম,নানাজাতের আতর সুগন্ধি নিয়ে দাম হাঁকাচ্ছে বিক্রেতারা। সুরমার দামও কম নয়।

ঈদগাঁও বাজারের ইনসাফ স্টোরের মালিক সাইদুল ইসলাম জানান, চলতি মৌসুমে ঈদ বাজারে কমদামী আতর ৩০ টাকা ২শত টাকা পযন্ত বিক্রি করা হচ্ছে।

টুপি ৫০ থেকে ১শত ৫০ টাকা,সুরমা ৫০/৬০ টাকা,তাজবি ৫০ থেকে ১শত ২০ টাকায় বিক্রি হচ্ছে।

মালেক স্টোরের নোয়াখালীর মোস্তফা জানান,বেশি দামী আতর আল হেরামাইন ৮৫০,জান্নাতুল ফেরদৌস ৭৫০, রিহ্যাব ২০০ টাকায়,বিক্রি হচ্ছে। টুপি ২শত টাকায় বিক্রি চলছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর