সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় সেহরির সময় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল ৩ ডাকাত

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া সেহরির সময় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসির হাতে ধরা পড়েছে ৩ ডাকাত। পরে তাদের পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

শনিবার (৭ মার্চ) ভোররাতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাত দল গোয়ালের গরু বের করে নেওয়ার পর একটি ঘরে প্রবেশের চেষ্টা করছিল।

ডাকাতির বিষয় গৃহকর্তা বুঝতে পেরে কৌশলে ওই ডাকাত দলটিকে আটকানোর ফাঁদ তৈরি করেন, মসজিদের মাইকে ‘ডাকাত আইস্যে’ ঘোষণা দিলে, তা শুনে ঘর থেকে প্রায় পুরো গ্রামের মানুষ বেরিয়ে আসেন।

বিষয়টি টের পেয়ে পালানোর সময় অটোরিকশাসহ ৩ যুবককে ধরে ফেলতে সক্ষম হন গ্রামবাসীরা।

আটককৃত যুবকেরা হলো- ইউনিয়নের সোনাইছড়ি এলাকার বদিউল আলমের ছেলে ছৈয়দ নুর (২৫), একই এলাকার পেঠান আলীর ছেলে জসিম উদ্দিন (২৪) ও জুম্মা পাড়া এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ রায়হান (২৫)।

স্থানীয় সামাজিক সংগঠন দীপ্তি জাগরণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের গ্রামে চুরি-ডাকাতি বেড়েছে।

দুইদিন আগেও গ্রামের আব্দুর রহিম ভাইয়ের গরু নিয়ে যাওয়া হয়েছে আজ তারা আলি ভাইয়ের বাড়িতে আসছিল।

আমরা একত্রিত হয়ে তাদের ধরে ফেলি। এটি উপকূলীয় এলাকা গ্রামবাসীরা ঐক্যবদ্ধ না হলে বড় অঘটন হতে পারত।

উখিয়া থানার আওতাধীন ইনানী ফাঁড়ির ইনচার্জ এস আই দুর্জয় সরকার বলেন, আটককৃতদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং গ্রামবাসীরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর