মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরাই একটি পরিবারের বন্ধনের নিয়ামক

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৭১ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: নারীর প্রতি সহিংসতা রোধ,নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের লক্ষে নানা আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার সকালে অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।

প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে,পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং নারী মুক্তির আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, মূলতঃ নারীরাই একটি পরিবারের বন্ধনের নিয়ামক।

পরিবার,সমাজ তথা দেশকে আলোকিত করতে হলে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের শান্তিপূর্ণ সহ-অবস্থান ও অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়া নারী ক্ষমতায়ন বৃদ্ধিতে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন জেলা প্রশাসক।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বলেন,জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারী ক্ষমতায়নে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে।

এছাড়া কর্মক্ষেত্রে জেন্ডার বৈষম্য নিরসনে সকলের মনোযোগ আকর্ষণ করেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন,পরিবারের ভেতর থেকে নারীদের প্রতি বৈষম্য দূর করতে হবে।

এছাড়া শিশুকাল থেকেই ছেলে-মেয়ে সমঅধিকারের মানসিকতা তৈরি, পুত্র-কন্যার সমান শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি।

এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস।

অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তাসনীম জাহান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার মহিলা চেম্বার সভাপতি জাহানারা ইসলাম,নারী উদ্যোক্তা জান্নাতুল মাওয়া,মনোয়ারা বেগমসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এবং নারী ও পুরুষের মধ্যকার বৈষম্যের বি়ভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নারীর সমসুযোগ নিশ্চিতকরণে আর্থিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর