সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ভ্রাম্যমান সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় সমবায় সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভ্রাম্যমান সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় পেকুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকেল ৩টার দিকে শেষ হয়।

পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোস্তফা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুব আলম মাহাবুব।

প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আবু তাহের।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল পেকুয়া উপজেলার সচল সমবায় সমিতিগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সমবায় সমিতি পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা ও ব্যবস্থাপনাগত দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, সঠিক নিয়ম ও নীতিমালা অনুসরণ করে সমবায় সমিতি পরিচালনা করলে সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

প্রশিক্ষণে সমবায় সমিতির ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, সদস্যদের দায়িত্ব ও সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর