সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লার ভাগাড় থেকে আগুন : অল্পের জন্য রক্ষা পেল পেকুয়া বাজার

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার)।

বাজার এলাকার কহলখালী খালে জমে থাকা ময়লা-আবর্জনায় আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বৃহত্তর বাজার এলাকা।

রোববার (৮ মার্চ) দুপুরে পেকুয়া বাজার অংশে খালে জমে থাকা ময়লা ও আবর্জনা থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া ও শিখা ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয়দের আশঙ্কা ছিল, আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের বৃহত্তর বাজার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে ছড়িয়ে পড়তে পারত।

এতে বিপুল সংখ্যক দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কহলখালী খালে ময়লা-আবর্জনা জমে থাকায় যে কোনো সময় অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ঝুঁকি ছিল।

বিষয়টি নিয়ে আগেও সতর্ক করা হয়েছিল বলে জানান তারা।

বাজারে আগত লোকজন জানান, মহান আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে বাজার এলাকা রক্ষা পেয়েছে।

তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দ্রুত খাল পরিষ্কার করে জমে থাকা আবর্জনা অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর