মুকুল কান্তি দাশ,চকরিয়া :: গত ১২ ফেব্রুয়ারি অনুষ্টিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
এই নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।
নির্বাচনে সালাহউদ্দিন আহমদ প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে পরাজিত করেন।
এর আগেও সালাহউদ্দিন আহমদ তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ২০০১ সালে বিএনপি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরের দিন ১৩ ফেব্রুয়ারি সকালে জরুরীভাবে ঢাকায় চলে যান।
এরপর ১৮ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেয়ার পরে নানা ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়নি সালাহউদ্দিন আহমদের। পরে ঢাকায় এমপি হয়ে যাওয়ার পরে পূর্ণমন্ত্রী হিসেবে এলেন কক্সবাজারে।
পূর্ব নির্ধারিত সরকারি সফর সুচি অনুযায়ী ৮ ও ৯ মার্চ দুইদিনের সরকারে সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রথমদিন ৮ মার্চ দুপুরে বেসরকারী একটি বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার অবতরণ করেন।
সেখানে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপার (এসপি) এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন।
এদিন রাত ৯টায় তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের চকরিয়া উপজেলার পৌরশহরের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ডাকবাংলোতে স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এখন সবার থেকে সুশৃংখল ভাবে থাকতে হবে। কেউ কোন রকমের অন্যায়-অনাচার করতে পারবেন না।
কোন চাঁদাবাজি-দখলবাজীর খবর যেন না আসে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে।
বক্তব্য শেষে একইদিন রাত ১০টার দিকে সড়ক পথে পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দ্যেশে রওয়ানা দেন।
এসময় সাথে ছিলেন – চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম.মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ওসাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নিজ এলাকায় পূর্ণ মন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে হাজার-হাজার নেতা-কর্মী আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
স্বাধীনতার ৫৪ বছরে কোন সময় কক্সবাজার জেলা থেকে পূর্ণমন্ত্রী হিসেবে কেউ দায়িত্ব গ্রহণ করার সুযোগ হয়নি। একমাত্র সালাহউদ্দিন আহমদ পূর্ণমন্ত্রী হিসেবে প্রথম দায়িত্ব পান।














