সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়া।
১০ই মার্চ সকালে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আহমেদের পরিচালনায় উপজেলা পরিষদ সম্মুখ থেকে দূর্যোগ প্রস্তুতি উদযাপনের র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করেন।
পরে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্কর্তাদের টিম দূর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছৈয়দুল হক, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা দিদারুল আলম, ফাযার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা রামপ্রসাদ, সিপিপির টিম লিডার আকতার কামাল চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।













