সংবাদ বিজ্ঞপ্তি :: সোনালী পেমেন্ট গেটওয়ে Sonali Payment Gateway (SPG) এর মাধ্যমে অনলাইনে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরীক্ষার ফি ও বিবিধ চার্জ আদায় করবে সোনালী ব্যাংক পিএলসি।
এ লক্ষ্যে ১১ মার্চ বুধবার দুপরে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কক্সবাজার-এর পক্ষে অধ্যক্ষ মোঃ শরীফুল হাসান ও সোনালী ব্যাংক পিএলসি, কক্সবাজার-এর পক্ষে তাজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ স্বাক্ষরিত চুক্তিপত্র স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি, বেতন ও চার্জ পরিশোধ করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ লুৎফুর রহমান (উপসচিব), পরিচালক, বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র, কক্সবাজার, সহকারী পরিচালক মোছা: মেরিনা আফরোজ, আহছান উল্যাহ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান, মোহাম্মদ শফিউল কাদের সিদ্দিকী, স্কুল ও কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর আবুল হাসনাত জিকু সহ ব্যাংকের কর্মকর্তা ও স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ।














