এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: চলতি রমজান মাসে কক্সবাজারের ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক (ফার্নিচার সড়ক) এলাকায় টয়লেটের নোংরা পানি সড়কে জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও বাজারে আগত মানুষজন।
পচাপানি মলমিশ্রিত বর্জ্য সড়কে ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষণ এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় দের।
স্থানীয় সূত্র মতে,সড়কের বিভিন্ন ভবনের টয়লেটের পানি ড্রেনেজ ব্যবস্থার অভাবে সরাসরি সড়কে চলে আসছে।
ফলে সড়কে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
বাজারে আসা লোকজন জানান, রমজান মাসে প্রতিদিন অসংখ্য মানুষ কেনাকাটা ও বিভিন্ন কাজে বাজারে আসেন।
কিন্তু সড়কে নোংরা পানি জমে থাকায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। পচা পানিতে জীবাণু থাকার আশঙ্কায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল দ্রুত এ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট ভবন মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবী, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করলে বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে।













