বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় ফ্যামেলি কার্ড এর নামে প্রতারণার অভিযোগ

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরের নারীদের লক্ষ্য করে একটি চক্রের বিরুদ্ধে ফ্যামিলি বাস্কেট লিমিটেড ন্যায্য মূল্যের সদস্য কার্ড বিতরণের নামে প্রতারণার অভিযোগ উঠেছে।

চক্রটি সহজ সরল নারীদের সদস্য করার নাম দিয়ে কার্ড প্রতি হাতিয়ে নিয়েছে ৮শ টাকা করে।

বিনিময়ে প্রতি মাসে কম দামে নিত্যপণ্য দেওয়ার প্রলোভন দেখানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, পেকুয়া উপজেলার বারবাকিয়া বারইয়া কাটা করিম ম্যানশন ঠিকানা উল্লেখ করেছে চক্রটি।

ওই চক্রটি কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মেম্বারদের সাতে আতাত করে কয়েক হাজার কার্ড বিক্রি করেছে বলে জানিয়েছে ভু্ক্তভোগীরা।

কার্ডধারীদের প্রতি মাসে ৫০০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল এবং ১ কেজি আটা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়।

শুরুতে আস্থা অর্জনের জন্য প্রথম মাসে প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য দেওয়া হয়। ‎‎কিন্তু পরবর্তী মাসগুলোতে গ্রাহকদের মেয়াদোত্তীর্ণ আটা সরবরাহ করা হলে বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

অনেক নারী অভিযোগ করেন, তারা ভালো পণ্য পাওয়ার আশায় কার্ড কিনেছিলেন, কিন্তু পরে প্রতারণার শিকার হয়েছেন।

‎‎লেমশীখালী ইউনিয়নের একাধিক ভুক্তভোগী জানান, এই কার্যক্রমের সঙ্গে লেমশীখালী এক নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের দাবি, বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানও অবগত আছেন।২০২৫ সালের সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে দুইবার পণ্য দেওয়ার পর চক্রটি উধাও হয়ে যায় বলে অভিযোগ গ্রাহকদের।

‎‎ভুক্তভোগীরা বলেন, “ আমাদের ভালো পণ্য দেওয়ার কথা বলে চক্রটি সদস্য বানিয়ে ৮০০ টাকা করে হাতিয়ে নিয়েছে । এখন নিম্নমানের সয়াবিন ও মেয়াদোত্তীর্ণ আটা দিয়ে চক্রটি গা ঢাকা দিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেম্বারের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

‎‎এদিকে প্রতারণার অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎‎স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে তারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর