বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ায় তাঁতীদলের দোয়া মাহফিল ও ইফতার সম্পন্ন

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১১ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

জিল্লুর রহমান :: রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মঙ্গলবার বাদ আছর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর তাঁতীদলের সভাপতি মরহুম শামসুন নাহার বেগম ও গর্জনিয়া ইউনিয়ন এর প্রয়াত বি এন পি ত্যাগী নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল ও ইফতার এর আয়োজন করা হয়।

উক্ত মহতী উদ্যোগে জেলা তাঁতীদলের সম্মানিত সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বি এন পি প্রবীন নেতা হাজী ইউনুস মাতব্বর,

প্রধান বক্তা হিসেবে ছিলেন ইউনিয়ন বি এন পি সিনিয়র যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক সফল সহ সভাপতি ডাঃ ছুরুত আলম, ইউনিয়ন বি এন পি সহ সভাপতি নুরুল আলম মেম্বার, পোয়াঙ্গেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী, বি এন পি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক।

উপস্তিত ছিলেন জহিরুল ইসলাম, কবির আহমেদ,জাসাস সভাপতি আবু সিদ্দিক, আবুল কালাম, সাজেদ ভুট্টা , সরওয়ার কামাল, যুবদলের সিনিয়র সহসভাপতি শহিদুল শহিদ, সেচ্ছাসেবক দল এর সভাপতি সালাউদ্দিন, ৮ নং ওয়াড়ের মেম্বার পদপ্রার্থী জয়নাল আবেদীন জনি,উপজেলা কৃষক দল এর সদস্য হেলালি, তাঁতীদলের বাবু,নজরুল ইসলাম, গর্জনিয়া যুব বিভাগের সাধারণ সম্পাদক নাসিরুল্লাহ সিকদার, উন্নয়নকর্মী ফখরুদ্দিন, আবুতারেক,আতিকুর রহমান ফয়সাল, করিম, যুবনেতা জয়নাল আবেদীন।

দোয়া মাহফিলে ধর্মীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মোহাম্মদ ফোরকান।

বিশেষ দোয়ায় সদ্য মৃত্যু বরন করা,কেন্দ্রীয় শামসুল নাহার, গোলাম মৌলা চেয়ারম্যান সহ গর্জনিয়ার সকল মরহুম নেতাকর্মিদের আত্মার শান্তি ও অসুস্থ বর্তমান সাধারণ সম্পাদক হাজি মুহিবুল্লাহর আশু সুস্ততা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

হরমুজ়ে তেলের ট্যাঙ্কার পার

বুধবার, ১১ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর