বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার-চকরিয়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-৬

🗓 বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহি বাস ও ইট বোঝাই ট্রাকে সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে যাত্রীবাহি বাসের ছয়জন যাত্রী আহত হয়েছে।

তারা তেমন গুরুতর জখম হয়নি। তবে, আহতদেও নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি চিরিংগা হাইওয়ে থানা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার (গরু বাজার) এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুল আমিন বলেন, সকাল সাড়ে ৮টারর দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো।

বাসটি চকরিয়ার বরইতলীস্থ একতা বাজার (গরুবাজার) এলাকায় পৌঁছালে ইট বোঝাই একটি ট্রাক (ডাম্পার) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় বাসের পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন।

তবে আহত যাত্রীরা তেমন আঘাতপ্রাপ্ত না হওয়ায় তারা চলে যায়। তাই আহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, পরে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর