শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মালিকবিহীন এ ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।

ভোর সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেট থেকে মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

এই বিভাগ এর আরো খবর

হ্যাট্রিক রাষ্ট্রপতি!

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর