মুকুল কান্তি দাশ,চকরিয়া :: পুলিশ দেখে খাটের নিচে লুকিয়ে থাকে সাইফুল ইসলাম (৫৫)।
তবে, তাতেও গ্রেফতার এড়াতে পারেনি সাইফুল। খাটের নিচ থেকে বের করে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়ায়। এঘটনায় এলাকায় ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গোলাম সোবাহানীয় ঘোনার নিজ বাড়ি থেকে সাইফুল ইসলাম গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম চকরিয়া উপজেলার হারাবং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোলাম সোবহানীয় ঘোনার মো.ইদ্রিসের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি চকরিয়ার তিন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে উপজেলার হারবাং ইউনিয়নের ইছাছড়ি এলাকায় যায়।
এসময় বালু, পাহাড় এবং বনভুমি দখলকারী মো.নাজেম উদ্দিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী সাংবাদিক ছোটন কান্তি নাথ, জিয়াবুল হক ও এবং ইকবাল ফারুকের উপর হামলা চালায়।
এতে তারা তিন সাংবাদিক গুরুত্বর জখম হয়।
এরপর ২৫ ফেব্রুয়ারি সাংবাদিক ইকবাল ফারুক বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি মামলা রুজু করে।
মামলার হওয়ার পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে পুলিশ সোর্সের মাধ্যমে খবর নিয়ে শুক্রবার ভোররাতে মামলার আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর নিয়ে সাংবাদিকদের উপর হামলার আসামী সাইফুল ইসলামেকে গ্রেফতার করা হয়েছে।
তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।














