শনিবার ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে জায়গা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীর শাপলাপুর মুকবেকি ঘোনাপাড়াস্হ জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত হয়েছে।

১৩ মার্চ (শুক্রবার) বেলা ২ টার চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেচার উদ্দিন (৪০) মারা যান।

তথ্যনিয়ে জানাগেছে, ৪ঠা মার্চ ভোর ২ টা ৩০ মিনিটের সময় সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল নেচার উদ্দিনকে উপর্যুপরি দায়ের কুপে ক্ষতবিক্ষত করেছে।

তৎসময় তার আত্নীয়স্বজন নেচার উদ্দিনকে দ্রুত মহেশখালী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুকবেকী মৌজার আর এস ২৯ বিএস ৭৩ খতিয়ান জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, নুরুল ইসলাম গং ও মৃত ছৈয়দ আহমদ গংয়ের সাথে।

হামলাকারী সিরাজুল ইসলামের সাথে কোন বিরোধ ছিল না। সে ছিল ভাড়াটে সন্ত্রাসী।

ঘটনার সুত্রপাত, ৭৩ খতিয়ান নিয়ে মৃত এজাহারুল হকের পুত্র নুরুল ইসলাম মামলা করায় সিরাজুল ইসলামের দখলে থাকা জমি ৪৯ নং দাগে নিষেধাজ্ঞা আরোপিত হয়।

বিচার চলমান থাকায় কয়েক বছর যাবৎ হাল চাষ বন্ধ রয়েছে মাঝখানে সাবেক মেম্বার রশিদ আহমদ গং ও খরত আলী গং এর সাথে ঝগড়া হয়।

সেই সুযোগে আব্দুল খালেক সোনালী ব্যাংক সিনিয়র অফিসার চকরিয়া শাখা ৪০শতক জমি ক্রয় করে দখলে যায়, শুরু হয় ঝগড়া, অবশিষ্ট জমিতে নুরুল ইসলাম গং ঘর নির্মাণ করে।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, হামলাকারী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবেনা শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।

এই বিভাগ এর আরো খবর

হ্যাট্রিক রাষ্ট্রপতি!

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর