এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই ব্যাটারি চালিত মিনি টমটম গাড়ি উদ্ধার সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও বাসস্টেশনের দক্ষিণ পাশে চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের পূর্ব পাশের খালি জায়গা থেকে একটি সবুজ রঙের পুরাতন মিনি টমটম চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু নাছির বাপ্পি থানায় বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঈদগাঁও থানা পুলিশে একটি চৌকস দল ১৪ মার্চ রাতে অভিযান চালিয়ে চুরির ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রায়হান ও মোঃ ইমরান।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত তিন চাকার সবুজ রঙের পুরাতন মিনি টমটম উদ্ধার করা হয়েছে।
ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, গ্রেপ্তারকৃতরা ইজিবাইক চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।













