রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: “ডেঙ্গুমুক্ত কক্সবাজার আমাদের দৃঢ় অঙ্গীকার” এ প্রতিপাদ্যে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে কক্সবাজারে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিভিল সার্জন অফিস ও পৌরসভার সহযোগিতায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের নেতৃত্বে র‍্যালিটি শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে সংশ্লিষ্ট সকল অংশীজনের সাথে সভা আয়োজনের মাধ্যমে ব্যাপক কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।

এছাড়া সচেতনতার মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।

র‍্যালি শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সরাসরি ঔষধ স্প্রে করা হয়।

এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী অফিসার (সদর)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর