রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে জাটকা নিধন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৪ মার্চ ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে মৎস্যজীবি, মৎস্য আড়তদার,মৎস্য ব্যবসায়ী ও সুধীজনদের সাথে জাটকা নিধন প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ই মার্চ সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কক্সবাজার জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- কক্সবাজার জেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার জেলা মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি মোঃ আবছার কামাল, সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ, মহেশখালী উপজেলা মৎস্য জীবি সমবায় সমিতির সভাপতি মোঃ এরশাদ উল্লাহ, বড় মহেশখালী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আজিজ মিয়া, মহেশখালী উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার পরিমল কান্তি পাল।

এছাড়াও তথ্য সংগ্রহ কারী মোঃ সাকিবিল্লাহ, গিয়াস উদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর