বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা পরিষদে নতুন প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৩২৬ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৬ মার্চ ২০২৬

👁️ ৩২৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।

রবিবার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।

এটিএম নুরুল বশর চৌধুরী গত সংসদ নির্বাচনে কক্সবাজার-২(মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তবে শেষ পর্যন্ত দল দুই বারের সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে মনোনয়ন দিলেও এটিএম নুরুল বশর চৌধুরী দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন।

দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন।

তারই পুরস্কার হিসাবে তিনি কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।

রবিবার কক্সবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয়ে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর