কক্সবাংলা ডটকম :: পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য, ঠোঁটঠাসা চুম্বনে উষ্ণ ফ্রেম মানেই ইমরান হাশমি! কেরিয়ারের গোড়াতে প্রায় প্রতিটা ছবিতেই চুম্বন দৃশ্যে এমন ঝড় তোলেন যার জন্য ‘সিরিয়াল কিসার’ তকমা প্রাপ্তি ঘটে অভিনেতার।
এমনকী হিন্দি ফিল্মে সবথেকে বেশি সময় নিয়ে নায়িকাকে চুম্বন করার ক্ষেত্রেও রেকর্ড গড়েছেন ইমরান।
সেলেব পাড়ায় কান পাতলে শোনা যায়, ইমরান হাশমির চুম্বনচর্যা নিয়ে একটা আস্ত সিনেমা হয়ে যাবে! একবার নাকি ক্যামেরার সামনে মল্লিকা শেরাওয়াতকে চুমু খেতে গিয়ে মুখের দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছিলেন তিনি। আরেক নায়িকা আবার ইমরানের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছিলেন। চাইনিজ খেয়ে মুখ না ধুয়েই নাকি সেবার চুমুর শট দেন ইমরান। বাকিটা কল্পনীয়!
পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা ইমরান ‘মার্ডার’-এর সুবাদেই রাতারাতি তারকা হন। কিন্তু ২০০৩ থেকে ২০০৮ অবধি প্রায় পনেরোটি ছবিতে অভিনয় করলেও প্রথমসারির তারকা তালিকায় নাম লেখাতে পারেননি! সেসময়ে ইমরান হাশমির সিনেমার মূল আকর্ষণ মানেই ছিল হিট গান আর চুম্বন দৃশ্য।
তবে অতিমারীর পর থেকেই সিনেমা নির্বাচনের ক্ষেত্রে খানিক সতেচন হয়েছেন ইমরান হাশমি। ‘সিরিয়াল কিসার’-এর খোলস ছেড়ে বিগত কয়েক বছর ধরেই ‘অভিনেতা’ হিসেবে একাধিক সিনেমায় নজর কেড়েছেন তিনি। সে তালিকায় ‘হক’, ‘দ্য কল হিম: ওজি’, ‘তাসকরি’, ‘গ্রাউন্ড জিরো’র মতো একাধিক ছবি রয়েছে।
লোনাভালায়ও ১৫ কোটির একটি ভিলা রয়েছে। শোনা যায়, হিমাচল প্রদেশেও নাকি ইমরান হাশমির একটি পাহাড়ি রিসর্ট রয়েছে। যা ভাড়া দিয়ে আয়ও করেন অভিনেতা। এছাড়াও আন্ধেরিতে অফিস রয়েছে। স্থাবর-অস্থাবর সব মিলিয়ে ১০৫ কোটির সম্পত্তি রয়েছে তাঁর।















