সোমবার ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নানান আয়োজনে কক্সবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ৮৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ৮৮ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

এ উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান,জেলা

পরিষদ নির্বাহী মোহাম্মদ আল মারুফ,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারম পরিবারের সদস্যসহ নানাশ্রেণি পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল আটটায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ষ্টেডিয়ামে অনুষ্টিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে।

অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

পরে ডিসপ্লে-তে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এরপরে দুপুরে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করে জেলা প্রশাসন।

বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে এতে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ বক্তব্য রাখেন।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এ ছাড়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে শুভেচ্ছা উপহারও প্রদান করা হয়।

সবশেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নানা আয়োজনে বিএসটিআই এর মহান স্বাধীনতা দিবস পালন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬  উপলক্ষে বিএসটিআই কক্সবাজার জেলার  আয়োজনে পালিত হয়েছে নানা কর্মসূচী।
২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সার্কিট হাউজ সড়কস্থ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন, জেলা প্রশাসন, কক্সবাজার কর্তৃক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ‘জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কর্মকর্তারা।
এরপরে প্রধান কার্যালয়ের নির্দেশনানুযায়ী বিএসটিআই জেলা কার্যালয়, কক্সবাজারে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর