শুক্রবার ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া সংলগ্ন সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারালো রোহিঙ্গা যুবক

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ার সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতরে নাফ নদী সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ শহিদ (২৬) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন।

তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-এ ব্লকের বাসিন্দা এবং মিয়া হাসানের ছেলে বলে জানা গেছে। বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তি মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়ে সীমান্তের নিকটবর্তী এলাকায় চলে আসেন।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই যুবক কী কারণে মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর