শুক্রবার ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন

🗓 শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: আনন্দ উচ্ছ্বাসে সমুদ্র শহরের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কলাতলিস্থ স্যান্ডি বিচ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেল।

সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, পর্যটন উদ্যোক্তা ও দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান।

বক্তব্যে তাঁরা বলেন, ঈদ পুনর্মিলনীর মতো আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে।

এর মাধ্যমে নতুন প্রজন্মের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে।

আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে কথামালা, কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও স্মৃতিচারণা ভাগাভাগি করেন, যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।

পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, যা উপস্থিত সকলের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সামস, সাংগঠনিক সম্পাদক এম,এ সত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, কোষাধ্যক্ষ আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সদস্য আরোজ ফারুক , সরওয়ার সাকিব, সালাহ উদ্দিন, রিয়াজ উদ্দিন রিয়াদ, ইব্রাহিম খলিল, সাইদুররহমান শিমুল, আরিফুল কবির, মাহবুবুর রহমান সিফাত, শহিদুল ইমরান আরও অনেকেই।

এই বিভাগ এর আরো খবর

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বাতিল হচ্ছে সদ্য সমাপ্ত গণভোট!

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর