রবিবার ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ১০ আসামি গ্রেফতার

🗓 শনিবার, ২৮ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৮ মার্চ ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী মহেশখালী থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের দিকনির্দেশনায় এসআই কাজল দাশ, এএসআই ওয়াশীম মিয়া, এএসআই লিংকন কুমার নাথ এবং এএসআই অমিত ভট্টাচার্য্যের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক টিমে বিভক্ত হয়ে এ অভিযান চালান।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে সিআর (কোর্ট) মামলার পরোয়ানাভুক্ত ৮ জন, নিয়মিত মামলার ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন রয়েছে।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার ফরহাদুল ইসলাম (২৩) ও মনোয়ারা বেগম (৪৫), মাতারবাড়ী তিতা মাঝির পাড়া এলাকার মো. রাজীব (২৪)।

কুতুবজোম ইউনিয়নের বটতলী এলাকার আনছার মিয়া।

শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার জাবের আহমদ ও সাহাব উদ্দিন। ছোট মহেশখালী ইউনিয়নের পশ্চিম সিপাহীর পাড়া এলাকার মো. সিফাত (৩০) ও মো. রিফাত (২৭)।

শাপলাপুরের মিঠাছড়ি এলাকার লেদু মিয়া (৩৫)। এবং শাপলাপুরের জামিরছড়ি এলাকার মো. জাহাঙ্গীর আলম (২৫)।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিআর মামলা, মিস মামলা ও বন আইনের মামলাসহ বিভিন্ন অভিযোগে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

এছাড়া একজনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয় এবং সম্ভাব্য অপরাধ দমনে পুলিশের টহল জোরদার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মহেশখালী থানার (ওসি) মোঃ আব্দুস সুলতান জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক কক্সবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর