বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে এখনো বাস্তবায়ন হয়নি তেলিপাড়া-হিন্দুপাড়ার যোগাযোগ সেতুটি

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১৭৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ১৭৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ‎ জনদাবী থাকার পরও সওদাগরপাড়া-হিন্দুপাড়া সেতু দীর্ঘকালেও বাস্তবায়ন হয়নি।

সেই থেকেই কাঠের সাকোই একমাত্র ভরসা। এতে ৫ গ্ৰামের নারী পুরুষের ভোগান্তির শেষ নেই।

জানা যায়, বর্ষাকালে নৌকা ও শুস্ক মৌসুমে কাঠের সাঁকো দিয়ে জালালাবাদ ইউনিয়নের সওদাগরপাড়া (তেলিপাড়া) হয়ে ইসলামাবাদ হিন্দুপাড়াসহ ৫টি গ্ৰামের লোকজনকে পারাপার করতে হচ্ছে।

এ স্থানটি তে একটি ব্রীজের দাবী দীর্ঘদিনের।

মেম্বার,চেয়ারম্যান,এমপি সকলেই শূধু প্রতিশ্রুতি দিয়ে থাকে। সেতু হচ্ছে বলে সময় কালক্ষেপণ করে দেয়। কিন্তূ কাজের কাজ এখনো হয়নি।

এ ঘাট দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও শত শত মানুষ যাতায়াত করে যাচ্ছেন প্রতিনিয়ত।

সংসদ সদস্য,জালালাবাদ ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি এই উদ্যোগ গ্রহণ করে তাহলে জনদুর্ভোগ লাঘব হতে পারে বলে এলাকাবাসী জানান।

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর