বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় নারীর জমি জবরদখল চেষ্টা

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৬৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের চকরিয়ায় গোলছার খাতুন নামের এক অসহায় নারীর জমি জোরপূর্বক জবরদখল চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

গত সোমবার (৩০শে মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার কোনাখালী ইউপির মরং ঘোনা এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১/০৭/২০২৪ইং তারিখে মরং ঘোনা এলাকার মৃত জালাল আহমেদের ছেলে আবু ছালেকের কাছ থেকে গোলছার খাতুন তার তিন ছেলে আবুল বশর, মোঃ আরমান ও মোঃ ইমরানের নামে ননজুডিসিয়াল স্ট্যাম্পমূলে ভেওলামানিক চর মৌজার ১নং খাস খতিয়ানের বিএস ২৩৩ দাগ হতে ১০শতক জমি ক্রয় করেন৷

উক্ত জমির মূল্য নির্ধারণ করা হয় ৫লক্ষ টাকা। তখন থেকেই উক্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন গোলছার খাতুন।

সম্প্রতি জায়গা-জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় উক্ত জমিতে লোলুপ দৃষ্টি পড়ে শাহাব উদ্দিন নামের এক প্রভাবশালী ব্যক্তিী।

বিভিন্ন সময় জমি থেকে উচ্ছেদ করার হুমকি-ধমকি দিয়ে আসছিল ।

তারই ধারাবাহিকতায় গত ৩০/০৩/২০২৬ইং তারিখ বিকেল ৩টার দিকে ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল নিয়ে লাঠিসোঁটা, দেশীয় তৈরি ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে গোলছার খাতুনের দখলীয় জমিটি জবরদখল করতে হামলা চালায়।

এসময় জমির চারপাশের ঘেরবেড়া, জমিতে স্তিত খড়ের স্তুুপ, গোয়ালঘর ভাংচুর করে আনুমানিক ৪০হাজার টাকার মত জিনিসপত্র ক্ষয়ক্ষতি করে।

এসময় ভুক্তভোগী গোলছার খাতুন বাধা প্রদান করতে চাইলে তাকে লাথি ও কিল-ঘুষি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয় সঙ্ঘবদ্ধ দলের সদস্যরা৷

পরে এবিষয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিবাদীকে উক্ত জমিতে স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন।

ভুক্তভোগী গোলছার খাতুন বলেন, আমি ২বছর পূর্বে আমার সন্তানদের নামে ১০ শতক জমি ক্রয় করি। তখন থেকে জমিটি আমার দখলে ছিলো।

কয়েকদিন ধরে শাহাব উদ্দিন নামের এক ব্যক্তি আমার জমিটি তার বলে দাবি করছে।

রাতের আঁধারে জোরপূর্বক মাটি ভরাট করে স্থাপনা তৈরির পায়তারা চালাচ্ছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।

কিন্তু সে প্রশাসনের কথা তোয়াক্কা না করে রাতের আঁধারে ওই জমিতে স্থাপনা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই পল্লবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলেছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত শাহাব উদ্দিন বলেন, জমিটি আমাদের। গুলছার খাতুনের যে পরিমান জায়গা থাকার কথা তার চেয়ে আরও বেশি ভোগ দখলে আছে।

কাগজপত্রই বলে দিবে জায়গা কার। গুরছার খাতুনকে কাগজ দেখাতে বলেন। আমাদের জায়গায় আমরা ঘর তৈরি করব।

 

এই বিভাগ এর আরো খবর

অসহায় নারীর জমি জবরদখল চেষ্টা

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর