বুধবার ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের খুরুস্কুল এবং রামুতে বিএসটিআই’র অভিযানে জরিমানা আদায়

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বিএসটিআই, কক্সবাজার ও জেলা প্রশাসনের সমন্বয়ে ওজন ও পরিমাপ মানদন্ড আইনের আওতায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

গতকাল সদর উপজেলার খুরুস্কুল এবং রামু উপজেলার চাকমারকুলসহ বিভিন্ন খাদ্যপণ্য ও ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আজিম খান।

অভিযানকালে চাকমারকুলের একটি ফিলিং স্টেশনে ১টি অকটেন ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার অকটেনে ৬৩০ মি.লি. এবং ১টি ডিজেল ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে প্রতি ১০ লিটার ডিজেলে ৫২০ মি.লি. তেল কম পাওয়ায় সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া খুরুশকুলের মনুপাড়ায় মোড়কজাত নিবন্ধন সনদ ব্যতীত বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য বিক্রয় ও বিতরণের অপরাধে সংশ্লিষ্ট আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) এস, এম, রুহুল ইসলাম এবং ফিল্ড অফিসার(সিএম) নাঈর আউসাফ রহমান উপস্থিত ছিলেন।

বিএসটিআই জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান দেবাশীষ তালুকদার জানান, জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজার এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ার সীমান্তে মাইন আতঙ্ক

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর