বুধবার ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় কৃষকের বাঙ্গি ক্ষেতে দুর্বৃত্তদের তাণ্ডব

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বরইতলীতে রাতের আঁধারে কৃষকের গ্রীষ্মকালীন ফল বাঙ্গি ক্ষেতে তান্ডব চালিয়েছে কতিপয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় স্থানীয় কৃষক নুর মোহাম্মদ বাদশা মিয়ার গড়ে তোলা প্রায় ১একর আয়তনের জমির বিপুল পরিমাণ বাঙ্গি কেটে তছনছ করে দিয়েছে দূর্বৃত্তরা।

এতে ওই কৃষকের কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (৩০ মার্চ) রাতের যেকোনো সময় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে কৃষকের বাঙ্গি ক্ষেতে ঘটেছে ভয়াবহ এ তাণ্ডবলীলার ঘটনা।

ক্ষতিগ্রস্ত কৃষক স্থানীয় আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ বাদশা মিয়া বলেন, সাড়ে তিনমাস আগে এক একর জমিতে বাঙ্গী চাষ করি।

এতে আমার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। এখন ক্ষেতের বাঙ্গি গুলো বিক্রি উপযোগী বড় হয়েছে।

এরইমধ্যে সোমবার রাতে কে বা কারা ক্ষেতে তান্ডব চালিয়ে পুরো ক্ষেতের বাঙ্গি গুলো কেটে তছনছ করে দিয়েছে।

এ ঘটনার বিষয়টি তিনি মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিকটস্থ হারবাং পুলিশ ফাড়ির ইনচার্জ এবং চকরিয়া উপজেলা কৃষি অফিসারকে জানিয়েছেন।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হারবাং পুলিশ ফাড়ির একটি টিম এবং উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী ক্ষতিগ্রস্ত বাঙ্গি ক্ষেত পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, একজন কৃষকের সারাবছরের জীবিকা এক মুহুর্তে এভাবে ধ্বংস করে দেওয়ার ঘটনাটি খুবই অমানবিক এবং নিন্দনীয়।

আমি এধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত অপরাধীদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।

ক্ষতিগ্রস্ত কৃষক নুর মোহাম্মদ বাদশা মিয়া জানিয়েছেন, বাঙ্গি ক্ষেতে তান্ডব চালানোর ঘটনায় আমি আইনের আশ্রয় নেব।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ার সীমান্তে মাইন আতঙ্ক

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর