বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় দুই জ্বালানি তেল দোকানীকে জরিমানা, ইয়াবা সেবনকারীকে একমাসের জেল

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ৩৭ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আলাদা দুইটি অভিযানে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

একইসঙ্গে অপর অভিযানে আদালত ইয়াবা সেবনকারী মোহাম্মদ মিনার (৩৬) নামের এক যুবককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১ এপ্রিল) বিকালে এবং সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার এবং চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

আদালতের পেশকার চকরিয়া উপজেলা ভুমি অফিসের নাজির মনির হোসেন বলেন, খুচরা তেলের দোকানে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগ পেয়ে বুধবার বিকালে চকরিয়া উপজেলার ডুলাহাজরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।

এসময় সরকারি লাইসেন্স ছাড়া জ্বালানী তেল বিক্রয় ও অতিরিক্ত মূল্যে জ্বালানী তেল বিক্রয়ের অপরাধে দুইজন দোকানী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব বলেন, দিনের অপর একটি অভিযানে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকায় ইয়াবা সেবনের অপরাধে মোহাম্মদ মিনার নামের একজন ব্যক্তিকে অপরাধ স্বীকার করার সাপেক্ষে একমাসের বিনাশ্রম কারাদন্ড এবং নগদ ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল রাতে কারাদণ্ড দেওয়া যুবককে চকরিয়া থানায় সৌপদ্দ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।

এই বিভাগ এর আরো খবর

অসহায় নারীর জমি জবরদখল চেষ্টা

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর