বুধবার ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মালয়েশিয়ায় পাচারে আটকে রাখা ১৩ নারী-পুরুষ উদ্ধার

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০১ এপ্রিল ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১৩ নারী-পুরুষকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

তবে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড়টায় সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিরা হলেন-মো. সাইফুল (৩৮), মো. মালবিক কামাল (৪৬), মো. ফাইসাল (২৭), মো. জাফর (৩৬) এবং মো. সাইফুল ইসলাম (২৪)।

তারা সবাই টেকনাফ থানার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত দেড়টায় সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ১৩ নারী-পুরুষকে জোরপূর্বক আটকে রেখে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল মানবপাচারকারী চক্র।

একই সঙ্গে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পরিকল্পনাও ছিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও অভিযান চালিয়ে ওই ১৩ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি পুরুষ, ৪ জন রোহিঙ্গা পুরুষ এবং ৩ জন রোহিঙ্গা নারী। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ার সীমান্তে মাইন আতঙ্ক

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর