মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের রামুর খরুলিয়া এলাকায় মোটরসাইকেল ও ড্রাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে খুরুলিয়া ষ্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রিফাত জানান, রিসান, আরফাত ও সানি একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে তারা সামনে থাকা একটি টমটমকে ওভারটেক করার চেষ্টা করেন।

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও আরফাতকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, নিহত আরফাত দরগাহ স্টেশন এলাকার বাসিন্দা।

অপরদিকে রিসান ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল ৬ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। একই এলাকার নুরুল আলমের ছেলে সানি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর