বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে নতুন ইতিহাস : ধুরন্ধর-২ আয় ছাড়াল ১৫০০ কোটি রুপি

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ২০৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

👁️ ২০৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: বলিউডে নতুন ইতিহাস গড়ছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে সিনেমাটি।

মাত্র ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ছবিটি, যা ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম অর্জনের একটি।

ট্রেড বিশ্লেষক সংস্থা স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ১৬তম দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫৯.৩৭ কোটি রুপি।

একই সময়ে গ্রস আয় ছাড়িয়েছে ১১৪৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে প্রায় ১৫২৩.৫৮ কোটি রুপিতে।

এদিকে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুই কিস্তি মিলিয়ে মোট আয় ইতোমধ্যে ২৮০০ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে ‘বাহুবলী’ ও ‘পুষ্পা’র মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকেও ছাড়িয়ে গেছে এটি।

২০২৫ সালের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর ধারাবাহিকতায় নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

তার সঙ্গে পর্দা ভাগ করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও সারা অর্জুন। গল্পে তুলে ধরা হয়েছে এক মানুষের জটিল রূপান্তরের কাহিনি– জসকিরত থেকে হামজা হয়ে ওঠার যাত্রা।

সিনেমাটি নিয়ে প্রশংসা করেছেন দক্ষিণী তারকা ঋষভ শেঠি। তার মতে, ছবির শুরু থেকেই দর্শককে আটকে রাখার মতো শক্তি রয়েছে এতে।

তিনি এটিকে কেবল সিক্যুয়েল নয়, বরং একটি শক্তিশালী বক্তব্যসমৃদ্ধ চলচ্চিত্র হিসেবে আখ্যা দিয়েছেন।

এ ছাড়া ছবির আবহসংগীত, সম্পাদনা ও অ্যাকশন দৃশ্যও দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে।

কাস্টিং নিয়েও রয়েছে চমক প্রধান চরিত্রটির জন্য প্রথমে কয়েকজন বড় তারকাকে প্রস্তাব দেওয়া হলেও পরে নতুনভাবে উপস্থাপন করা হয়, যা এখন সিনেমার অন্যতম আকর্ষণ। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগ এর আরো খবর

মহেশখালী হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার ডিভোর্স ?

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর