রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি, বিদুৎ সাশ্রয়ের মাধ্যমে কক্সবাজারে বৈশাখ উৎসব উদযাপন করা হবে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

👁️ ৪৫ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।

সোমবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ,আঃ মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,প্রতিবছরের ন্যায় এবছরও উৎসবমুখর পরিবেশে বৈশাখ উদযাপন করা হবে।

এ ছাড়া সরকারি নির্দেশনা মেনে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে জ্বালানি, বিদুৎ সাশ্রয়ের মাধ্যমে বৈশাখ উৎসব উদযাপন করা হবে বলে জানান তিনি।

দিবসটি যথাযোগ্যভাবে উদযাপনে সকাল ৭:৩০ মিনিটে সি-গাল হোটেলের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হবে।

এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৈশাখ উদযাপনে চিত্রাংকন প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর