রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামিকে দুই ঘন্টার মধ্যেই গ্রেফতার

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৩৯ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার সদর এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ পাওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ছমিউদ্দিনের নেতৃত্বে একটি দল ১০ এপ্রিল সকাল ১১টার দিকে নিহত আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে।

পরবর্তীতে দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল ২০২৬ দুপুরে আসামির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে ভিকটিম আজিমের সাথে আসামির বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম নিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান আজিম।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে নিহতের পরিবার আজ সকালে অবগত হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর