রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট কার যোগে ইয়াবা পাচারের সময় দুই তরুণীসহ আটক ৩

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

👁️ ৫৬ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের টেকনাফের শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

আটককৃতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

তারা হলেন—টেকনাফ থানার উত্তর পাড়া (৮নং ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার মৃত সফিকুল ইসলামের মেয়ে মোসা. বিউটি (২৭) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে মোসা. মাহিম (১৯)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার (১০ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির তেলের ট্যাংকের ভেতর বিশেষভাবে লুকানো ২১টি পোটলা উদ্ধার করা হয়, যেখানে আনুমানিক ৪২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনাস্থল থেকেই মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবি আরও জানায়, মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর