রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে অগ্নিকাণ্ডে দিনমজুরের শেষ আশ্রয়টুকু পুড়ে ছারখার

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১২ এপ্রিল ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ‎ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতঘড়িয়া পাড়ায় অগ্নিকাণ্ডে এক দিনমজুর পরিবারের সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাজানের টিন এবং পলিথিনে নির্মিত বসতঘরটি মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়।

স্থানীয় সূত্র মতে, সকালে হঠাৎ ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তত ক্ষণে আগুন সবকিছু গ্রাস করে ফেলে।

‎অগ্নিকাণ্ডে পরিবারের সারাজীবনের কষ্টে জমানো সম্পদ,ছেলের ব্যবসার জন্য রাখা নগদ প্রায় অর্ধ লক্ষ টাকা, চাল-ডাল, মরিচ, আসবাব পত্র,জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ধ্বংস হয়ে যায়।

শাহাজানের স্ত্রী কামরুন নাহার জানান, এ ঘরটি ছিল আমাদের শেষ আশ্রয়। আগুনে সব পুড়ে যাওয়ায় আমরা এখন নিঃস্ব। খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।

‎স্থানীয় জনপ্রতিনিধি জুবায়েদ উল্লাহ জুয়েলের মতে,পরিবারটি একেবারেই অসহায়। আধুনিক যুগেও তারা বিদ্যুৎবিহীন অবস্থায় বসবাস করে ছিল। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ার ম্যান নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রয়োজনীয় সহ যোগিতা প্রদান করা হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর