রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২৬ কোটি টাকার ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১১ এপ্রিল ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের সীমান্ত এলাকা টেকনাফে অভিযান চালিয়ে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংস্থাটির ইতিহাসে এটিই সর্বোচ্চ পরিমাণ ইয়াবা জব্দের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, শনিবার (১১ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যার মূল্য প্রায় ২৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দুই সপ্তাহ ধরে ওই সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

আধুনিক প্রযুক্তি যেমন রাডার, ড্রোন ও থার্মাল ইমেজার ব্যবহার করে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছিল।

তিনি আরও জানান, ভোর আনুমানিক ৩টার দিকে নাফ নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি শনাক্ত হয়।

পরে নিশ্চিত হওয়া যায়, একদল চোরাকারবারি মিয়ানমার থেকে নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

এ সময় বিজিবির টহল দল কৌশলগতভাবে অবস্থান নিয়ে তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ইয়াবার পোটলা ফেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি বড় পোটলা থেকে মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একইসঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।

এদিকে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধের পাশাপাশি জ্বালানি, ভোজ্য তেল ও সার পাচার রোধেও বিজিবির অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

May be an image of text that says 'ইয়াবা বাংলাদে'

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর