বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্ত আটক

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ৬৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ৬৮ বার দেখা হয়েছে

সোয়েব সাঈদ, রামু  :: কক্সবাজারের রামু উপজেলায় এক বৃদ্ধকে ছুরি দিয়ে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে উপজেলার ফতেখারকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব মেরংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি কালু বড়ুয়া (৬৫) পূর্ব মেরংলোয়া এলাকার মৃত যতিন্দ্র বড়ুয়া ও মারতি বড়ুয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মিটা কালুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর পূর্বপরিকল্পিতভাবে কালু বড়ুয়াকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদ পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে তাম্বু বড়ুয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার নিরঞ্জন বড়ুয়া ওরফে ছাতু বড়ুয়ার ছেলে।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর