মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট এর অভিযান

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

👁️ ১৬৯ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: বিএসটিআই ও জেলা প্রশাসন কক্সবাজার এর সমন্বয়ে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, ভেজাল, অনিয়ম এবং অবৈধ মজুতের বিরুদ্ধে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

১৯ এপ্রিল রবিবার শহরের লিংক রোড,বাজারঘাটা, বাসটার্মিনাল এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: আজিম খান।

অভিযানকালে বাজার ঘাটা মেসার্স কামিনি মোহন মহাজন ফিলিং স্টেশন’ বাস টার্মিনাল ‘হাজী আশরাফ আলী এন্ড সন্স ফিলিং স্টেশন’ ও ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশন এবং ‘লিংক রোড ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় চারটি প্রতিষ্ঠানের ৩টি করে ডিস্পেন্সিং ইউনিট যাচাই করে তেল পরিমাপ সঠিক পাওয়া যায়।

এ সময় প্রসিকিউটর হিসেবে এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট.), বিএসটিআই, কক্সবাজার উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিএসটিআই।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর