দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় র্যাব-১৫ এর একটি দল হত্যা, অপহরণ ও গুরুতর জখমসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. হোছন (৪৫) নামেন এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০১ ইস্টের ব্লক-ডি এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মো. হোছন উখিয়ার কুতুপালং লম্বাশিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-০১ ইস্টের বাসিন্দা। তার পিতার নাম বদর মিয়া (প্রকাশ বদ)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা, অপহরণসহ গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।














