মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৬২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৬২ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের জেটি ঘাট সংলগ্ন এলাকায় গত ৩ মে রবিবার রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় টেকনাফ বাজার ঘাট হতে আগত ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

এসময় মাদককারবারি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর