মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় এক মাসে চাঞ্চল্যকর শিশু ধর্ষণকারী, মানব পাচারকারী নারীসহ ১৩৫ আসামী গ্রেফতার

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মাসব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণকারী, মানব পাচারকারী নারী, সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৩৫ আসামী গ্রেফতার করেছে।

গত এপ্রিল মাসে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে উপজেলার কাকারা ইউনিয়নে শিশু ধর্ষনকারী মো.কামাল, স্কুল ছাত্রী পাচারকারী সীমা, মাতারবাড়ি সংযোগ সড়কের নির্মানকাজে পাইপে অগ্নিসংযোগকারী ও শীর্ষ সন্ত্রাসী রাইফেল সেলিম, মো. মুসা ও আবুল কাশেম, চিংড়িঘেরের চাঁদাবাজ মোক্তারকে গ্রেফতার করা হয়।

এছাড়া ১১ হাজার পিস ইয়াবা ও বাড়ি থেকে একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, অবৈধ বালু মহাল, হাসপাতাল এলাকায় দালাল বিরোধী ও ডুলাহাজারা ও সাহারবিল এলাকার মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, চাঁদাবাজ, দালাল, অবৈধ বালু মহাল, ট্রেনে পাথর নিক্ষেপ, ফুটপাত দখল ও অনলাইন জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূলে বদ্ধ পরিকর পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর